রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

বাগমারায় আইন শৃংখলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ টিম গঠন

Paris
Update : বুধবার, ৫ মে, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশেষ টিম গঠন করেছে থানা পুলিশ। সম্প্রতি বাগমারার বিভিন্ন স্থানে ঘটে চলেছে অপ্রীতিকর নানান ঘটনা। চলমান যে কোন অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যাবেন কুইক রেসপন্স টিম। কেউ যেন কোন বিশৃংখলা ঘটাতে না পারে সে ব্যাপারে সর্বদায় কাজ করবে বিশেষ এই টিম। সংক্ষেপে এই টিমের নাম রাখা হয়েছে কিউআরটি। দ্রুত তম সময়ের মধ্যে যে সকল স্থানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে সেখানে গিয়ে তা মোকাবেলা করবে।

পাশাপাশি উপজেলার কোন স্থানে যদি মানুষ ব্যক্তিগত, পারিবারিক বা এলাকার গুরুত্বপূর্ণ বিপদ বা ঘটনার খবর বাগমারা থানা পুলিশের মোবাইল নম্বরে জানায় সেখানেই পৌঁছে যাবে পুলিশের এই বিশেষ টিম। কিউআরটি’র কাজে সর্বদায় প্রস্তুত থাকবে বাগমারা থানা পুলিশের একটি দল। যাদের কাজ দ্রুত সময়ে জনসাধারণকে কোন ঘটনায় সেবা বা সহযোগিতা করা। এই টিমে থাকবেন একজন ইন্সেপেক্টর, দুইজন এসআই, চারজন এএসআই এবং ১৮ জন কন্সস্টেবল। এছাড়াও এই টিম ব্যতীত তাদেরকে দেখভালের জন্য একজন এসআই সহ সাতজন ফোর্স সর্বদায় প্রস্তুত থাকবেন।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, বাগমারা থানা সহ হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, তাহেরপুর পুলিশ তদন্ত এবং ভাগনদী (যোগীপাড়া) পুলিশ তদন্ত কেন্দ্রেও পৃথক পৃথক কিউআরটি গঠন করা হয়েছে। উপজেলার যেকোন স্থানে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে দ্রুত সময়ের মধ্যে গিয়ে কাজ করবে এই টিম। উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণকে সর্বদায় সেবা দেয়ার লক্ষ্যে সারা দেশে কিউআরটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris