৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১০০ জন গণমাধ্যম কর্মী

প্রকাশিত: ৫ মে ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১০০ জন গণমাধ্যম কর্মী
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১০০ জন গণমাধ্যম কর্মীকে উপহার প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এ উপহার তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার গণমাধ্যম কর্মীদের পাশে আছে।

প্রয়োজনে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, স্থানীয় দৈনিকসমূহের সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের উপহার পেয়ে গণমাধ্যম কর্মীরা এ সময় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন