২৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রিজার্ভ ছাড়িয়েছে ৪৫ বিলিয়ন ডলার

প্রকাশিত: ৪ মে ২০২১, ১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থনীতি
রিজার্ভ ছাড়িয়েছে ৪৫ বিলিয়ন ডলার
বিজ্ঞাপন

এফএনএস : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গতকাল সোমবার দিন শেষে রিজার্ভ গিয়ে ঠেকে ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলারে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

করোনা শুরুর পর যতো দ্রুত রিজার্ভ বাড়ছে এর আগে কখনো এমন হয়নি। মূলত বৈদেশিক মুদ্রার চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধির ফলে গত মার্চের পর একবছরের কম সময়ে রিজার্ভে যোগ হয়েছে প্রায় ১৩ বিলিয়ন ডলার। করোনাভাইরাসের প্রভাব শুরুর মাস গত মার্চ শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। এরপর প্রতি মাসে হুহু করে বেড়ে এ পর্যায়ে এসেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন