রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে

Paris
Update : মঙ্গলবার, ৪ মে, ২০২১

এফএনএস : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গতকাল সোমবার বিকালে তাকে সিসিইউতে নেওয়া হয়। এদিন বিকাল পৌনে পাঁচটার দিকে তার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনএ তথ্য জানান। এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট শাহাবুদ্দিন তালুকদারের অধীনে খালেদা জিয়া ভর্তি বলেজানিয়েছেন হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ড. আরিফ মাহমুদ।

তিনি বলেন, উনি এখানে ভর্তি ছিলেন। একটু সমস্যা হওয়ায় সিসিইউতে নেওয়া হয়। তবে এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ড. জাহিদ এবং এফএম সিদ্দিক বিস্তারিত মন্তব্য করবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানবলেন, আমি এখনই কিছু বলতে পারছি না। হাসপাতালে যাচ্ছি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানাতে পারবো। প্রসঙ্গত, ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর নন-কোভিড কেবিনে চিকিৎসা চলছিল খালেদা জিয়ার। এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন বিকালে আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

২৭ এপ্রিল রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ১৫ এপ্রিল বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করান।


আরোও অন্যান্য খবর
Paris