রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের ঘোষণা অনুমতি না দিলেও চলবে গণপরিবহন!

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

এফএনএস : সরকার অনুমতি না দিলে মালিক-শ্রমিকরা নিজ উদ্যোগে দুই-একদিনের মধ্যে ‘স্বাস্থ্যবিধি মেনে’ গণপরিবহন চালাতে বাধ্য হবেন বলে জানিয়েছে ‘চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ’। গতকাল রোববার সকালে নগরীর বিআরটিসি মার্কেটে আন্তঃজিলা বাস মালিক সমিতির কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু এ ঘোষণা দিয়েছেন। এ সময় পরিবহন শ্রমিক নেতারাও মালিকদের সঙ্গে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে সরকার লকডাউন ঘোষণা করেছে। আমরা এর বিরোধী নই। কিন্তু এমন এক লকডাউন, এই লকডাউনে সবকিছু খোলা থাকলেও শুধু গণপরিবহন বন্ধ রয়েছে। সব কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করছে।

মার্কেট-শপিংমল খুলে দেওয়া হয়েছে। রাস্তায় দোকানপাট খোলা আছে। কোথাও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই।’ ‘মোটরসাইকেল, অ্যাম্বুলেন্সে করে এবং পুলিশের সামনে দ্বিগুণ ভাড়ায় পিকআপ, মিনি ট্রাক-ইজি বাইকে বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে। সেখানে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে করোনা সংক্রমণের জন্য শুধু একমাত্র বাস ও চেয়ার কোচগুলো দায়ী। সরকার যদি অনুমতি না দেয় তাহলে দুই-একদিনের মধ্যে মালিক-শ্রমিকরা নিজ উদ্যোগে গণপরিবহন চালাতে বাধ্য হবেন। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা হবে’, বলেন পরিবহন মালিক গ্রুপের এই নেতা। মঞ্জু আরও বলেন, ‘বর্তমান সময়ে সারাদেশের পরিবহন ব্যবস্থা মহাসংকটে এবং ধ্বংসের মুখে পড়েছে।

লকডাউন কিংবা গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পরিবহনের প্রাতিষ্ঠানিক খরচ বন্ধ থাকে না। বিভিন্ন পরিবহন সার্ভিসের প্রধান ও শাখা কার্যালয়ের ভাড়া, কর্মচারিদের বেতন ইত্যাদি মালিকের কাঁধের ওপর চড়ে বসে। আবার পরিবহন শ্রমিকরা বেকার হয়ে পড়ে। মঞ্জুর দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালানোর সিদ্ধান্ত দেয়া হলে মালিকরা দুই ধরনের ক্ষতির সম্মুখীন হয়। একদিকে সমালোচনার মুখে পড়তে হয় আর অন্যদিকে ব্যবসায়িক ক্ষতিতেও পড়তে হয় পরিবহন মালিকদের।’ তিনি আরও বলেন, ‘দুই সিটে যে ভাড়া আদায় করা হয় সেখানে দুই সিটে একজন করে যাত্রী পরিবহনের জন্য বলা হলে তাদের আয়ও কমে যায় ৪০ শতাংশ।

আবার প্রতি যাত্রীতে ৬০ শতাংশ বেশি ভাড়া নিতে হলে তা যাত্রীদের ওপর চাপও সৃষ্টি হচ্ছে। রাস্তায় গাড়ি নামাতে হলে প্রতিটি গাড়ির জন্য সরকারকে বিভিন্ন খাতে মোট ২৩ হাজার ১০০টাকা অগ্রিম ট্যাক্স দিতে হয়। পরিবহন খাতে সরকার বছরে হাজার কোটি টাকা অগ্রিম ট্যাক্স দেওয়ার পরও এ খাতে কোনো ধরনের ভুর্তকি কিংবা সহযোগিতা দেওয়া হচ্ছে না। কিন্তু পোশাক ও অন্যান্য শিল্পকে রক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে।’ পাঁচ দফা দাবির মধ্যে আছে- বিনা সুদে পরিবহন মালিকদের ঋণ দেওয়া, করোনাকালীন একবছর সময়ে ব্যংক ঋণ ও কিস্তির সুদ মওকুফ, কিস্তির টাকা আদায়ে হয়রানি ও মামলা দেওয়া বন্ধ, করোনা মহামারির সময় শেষ হওয়া পর্যন্ত গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ানো ও পরিবহন শ্রমিকদের আর্থিক সহযোগিতা দেওয়া।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খোরশেদ আলম, কার্যকরী সভাপতি মুহাম্মদ সৈয়দ হোসেন, অতিরিক্ত মহাসচিব আহসান উল্লাহ চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ‘লকডাউনের নামে পরিবহন শ্রমিকদের ওপর অবিচার হচ্ছে। মার্কেট-শপিংমল, কলকারখানা সব খোলা। দোকানপাটও খোলা। মোটর সাইকেলে মানুষ যাচ্ছে। প্রাইভেট কারে মানুষ গাদাগাদি করে যাচ্ছে।

কোথাও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। সব দায় কি তাহলে পরিবহন শ্রমিকদের শুধুই।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা পরিবহন শ্রমিকরা আপনাদের প্রতিপক্ষ নই। ২০১৩ সালে এদেশে যখন জ¦ালাও-পোড়াও চলছিল, আমরাই জীবন বাজি রেখে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছিলাম। পরিবহন শ্রমিকদেরও পরিবার আছে। তাদের কষ্টটা একবার বুঝুন।’ তিন দফা দাবি তুলে ধরে তিনি বলেন, ‘লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর অনুমতি দিতে হবে। শ্রমিকদের পর্যাপ্ত সরকারি সহায়তার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া পরিবহন শ্রমিকদের কাছে দশ টাকা কেজি দরে চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।’


আরোও অন্যান্য খবর
Paris