রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮ জন

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

এফএনএস : দেশের চলমান বিধিনিষেধেও থেমে নেই সড়ক দুর্ঘটনা। গত এপ্রিলের বিধিনিষেধ চলাকালে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৬৮ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ৫০৭ জন। এদিকে একই সময় রেলপথে আটটি দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এবং নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত, নয়জন আহত এবং দুইজন নিখোঁজ হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চেšধুরী। তিনি জানান, এপ্রিল মাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮২ জন পথচারী, ১৩৪ জন চালক, ১১০ জন পরিবহন শ্রমিক, ৩৩ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক, ২৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫২ জন নারী, ৪৭ জন শিশু এবং চারজন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

এর মধ্যে নিহত হয়েছে ১১২ জন চালক, ৮২ জন পথচারী, ৩৮ জন নারী, ২৬ জন শিক্ষার্থী, ৩৬ জন পরিবহন শ্রমিক, ৪২ জন শিশু, দুইজন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাতজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও চারজন শিক্ষক ছিলেন। পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ২২১টি দুর্ঘটনা ট্রাক ও কাভার্ডভ্যানে, ১৪৪টি দুর্ঘটনা মোটরসাইকেলে, ৫৫টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬৪টি নসিমন ও করিমন,

৫২টি সিএনজিচালিত অটোরিকশা, ৩০টি প্রাইভেটকার ও ২০টি বাস এসব দুর্ঘটনায় জড়িত ছিল। এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় গত ৮ এপ্রিল। ওইদিনে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৩ জন আহত হন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় গত ১৪ এপ্রিল। এদিন ছয়টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ছয় জন আহত হয়।


আরোও অন্যান্য খবর
Paris