রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

করোনার ভিন্ন চিত্র সিঙ্গাপুরে

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

এফএনএস : করোনার থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। তবে একেবারেই ভিন্ন চিত্র সিঙ্গাপুরে। ব্লুমবার্গের করোনা সহনশীল দেশের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি। করোনাকে দূরে ঠেলে স্বাধীনভাবে চলাচলের সুযোগসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এই তালিকা করা হয়েছে। বিশ্বের প্রায় সব দেশেই কোভিড আতঙ্ক। নতুন করে আঘাত হানায় মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশগুলো। তবে সিঙ্গাপুরের বর্তমান পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই বিশ্বে মহামারি চলছে। কেননা সিঙ্গাপুরের জীবন এখন অনেকটাই স্বাভাবিক।

সম্প্রতি কয়েকটি স্থানে করোনার সংক্রমণ ধরা পড়লেও কঠোর বিধিনিষেধ আরোপসহ যথাযথ ব্যবস্থা নেওয়ায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সিঙ্গাপুর। সামাজিক সংক্রমণ নেমে এসেছে শূন্যের ঘরে। ব্লুমবার্গের সবশেষ কোভিড সহনশীল দেশের তালিকায় নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। নিউজিল্যান্ডের তুলনায় বেশ দ্রুততার সঙ্গে করোনার টিকা দিচ্ছে দেশটি। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চাইলেই সহজে ছোট-খাটো পার্টিতে মেতে উঠতে পারছেন সিঙ্গাপুরের বাসিন্দারা।

তবে ৮ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি মাস্ক পরা এখনো বাধ্যতামূলক। কঠোর ভ্রমণ বিধিনিষেধ, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, আইসোলেশনসহ নানা স্বাস্থ্য সতর্কতার কারণে করোনা নিয়ন্ত্রণে সফল সিঙ্গাপুর। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দিয়েছে সিঙ্গাপুর সরকার। খোলা মুভি থিয়েটার ও কনসার্ট। দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অভিবাসী শ্রমিকদের মধ্যে প্রায়ই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।


আরোও অন্যান্য খবর
Paris