রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

মেয়র লিটনের মহতি উদ্যোগে প্রতিদিন নগরীর ১২০০ মানুষ পাচ্ছেন ইফতার

Paris
Update : রবিবার, ২ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : মহামারি করোনাতে বিপর্যস্ত বিশ^। বাংলাদেশেও করোনার প্রকোপ বেড়েছে। করোনার বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। রাজশাহী মহানগরীতে বসবাসরত গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষরা যাতে অন্তত একবেলা ভালোভাবে ইফতার করতে পারেন, তারই ব্যবস্থা গ্রহণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। মেয়রের পক্ষ থেকে রমজান মাসজুড়ে প্রতিদিন অনন্ত ১২০০ জনকে ইফতার বিতরণ করা হচ্ছে। মেয়রের পক্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রতিদিন নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে ইফতার বিতরণ করছেন।

প্রতিটি প্যাকেটে থাকছে বিরিয়ানি, ১টি ডিম, কয়েক টুকরো মাংস, ২টি খেজুর ও শসা। প্রতিটি প্যাকেটে উন্নতমানের ইফতারি পেয়ে খুশি অসহায় মানুষেরা। তারা বলছেন, করোনাকালীন সময়ে পবিত্র রমজান মাসজুড়ে রাসিক মেয়র লিটন ইফতার বিতরণের যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। করোনা মহামারিতে মানুষের বিপদে সব সময় পাশে আছেন নগরপিতা। এটি আমরা দফায় দফায় খাদ্য সামগ্রী পেয়েছি। রমজান মাসে উন্নতমানের ইফতার পেয়ে আমরা খুশি। অতীতের ন্যায় তিনি এভাবে আগামীতেও আমাদের পাশে থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি।

গত বছরও রমজান মাসজুড়ে গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় নিম্ন আয়ের লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সিটি মেয়র। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোক্তে ত্রাণ তহবিল গঠন করে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করেছেন তিনি। আগামীতেও সহযোগিতা প্রদান করা হবে। সর্বশেষ গতকাল শুক্রবার বিকেলে ডিংগাডোব ও বহরমপুর মোড়ে অনন্ত ৭০০ জন গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ইফতার বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আহসানুল হক পিন্টু, রাজাপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামাল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র লিটনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত আরো ৭৫০ জন গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় শ্রীরামপুর বস্তি এলাকায় উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris