২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমর্থনে বিক্ষোভ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ৩:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমর্থনে বিক্ষোভ
বিজ্ঞাপন

এফএনএস : যুক্তরাষ্ট্রে নির্বাচন প্রত্যাখ্যান করে বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থনে বিক্ষোভ হয়েছে। শনিবার ওয়াশিংটন ডি সিতে সমাবেশ করেছে প্রায় ২ হাজার ট্রাম্প সমর্থক। এ সময় নির্বাচনে কারচুপি হয়েছে বলে স্লোগান দেয় তারা। রাতে ওয়াশিংটনের আরেক এলাকায় সড়কে নামে ট্রাম্পের সমর্থক ‘প্রাউড বয়েজ’ গ্রুপ।

একপর্যায়ে তারা সহিংতার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১লা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, নির্বাচনের কারচুপির কোন প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টও ট্রাম্পের এই সংক্রান্ত আবেদন খারিজ করে দেয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন