শিয়ালের মাংসসহ যুবক আটক!
এফএনএস : নোয়াখালীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রি করার সময় রাহী (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাহী সদর উপজেলার মোল্লাকাট পট্রির লিটনের ছেলে। সুধারম থানার ওসি সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
