রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছাতে পারে

Paris
Update : শনিবার, ১ মে, ২০২১

এফএনএস : করোনা পরিস্থিতিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পেছানোর চিন্তা করছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। শিগগিরই এ বিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, চলমান লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এটি ঈদ পর্যন্ত বাড়তে পারে। এ অবস্থায় শিক্ষার্থীদের আবেদনের সময় লকডাউন শেষ হওয়ার পর আরো ১০ দিন পর্যন্ত থাকবে। আবেদনের সময় বৃদ্ধির ফলে ভর্তি পরীক্ষা আয়োজনের সামগ্রিক কাজও পিছিয়ে যাবে।

ফলে পরীক্ষা পেছানো ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না। নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একজন সদস্য জানান, প্রাথমিক আবেদন শেষ হওয়ার পর চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। এটি করতে করতে জুন মাস লেগে যাবে। এরপর প্রশ্ন প্রণয়ন, প্রশ্ন ছাপা, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রশ্ন নিয়ে যাওয়াসহ আরও অনেক কাজ থেকে যায়। লকডাউন হওয়ায় এ কাজগুলো করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময় ভর্তি পরীক্ষা আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে যাবে।

এ প্রসঙ্গে গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে ১৯ জুন ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তিনি বলেন, করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। আমাদেরও হয়তো তেমন কোনো সিদ্ধান্তই নিতে হবে। লকডাউন থাকায় পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা খুব শিগগিরই এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।


আরোও অন্যান্য খবর
Paris