সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কঙ্গনার কাছে অনুরোধ রাখির

Paris
Update : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

এফএনএস : ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু কোভিড রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অক্সিজেন ও বেড দেশটির অনেক হাসপাতালে নেই। সম্প্রতি বলিউড ‘কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত জানান, ভারতের অবস্থা ভয়াবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুল নাকি সঠিক সেটি বিবেচ্য নয়, কিন্তু অনেক স্থানেই পর্যাপ্ত অক্সিজেন নেই।

কঙ্গনার এই বক্তব্য প্রসঙ্গে ‘বিগ বস ১৪’ প্রতিযোগী ও অভিনেত্রী রাখি সাওয়ান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অক্সিজেন পাওয়া যাচ্ছে না? ওহ হো! কঙ্গনাজি দয়া করে আপনি দেশের সেবা করুন। আপনার কাছে কোটি কোটি রুপি আছে। অক্সিজেন কিনে মানুষের মাঝে বিলি করুন। আমরা তো এগুলো করছি।’

করোনা সংকট মোকাবিলায় অনেক তারকা সাহায্যের হাত বাড়িয়েছেন। সোনু সুদ, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জা, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন প্রথম সারির বলিউড তারকা ক্ষতিগ্রস্ত ও আক্রান্তদের সাহায্যের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করছেন।


আরোও অন্যান্য খবর
Paris