রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

মাস্ক না পরায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি!

Paris
Update : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

এফএনএস : চুয়াডাঙ্গায় মাস্ক না পরায় ৩০ যুবককে ২০ মিনিট রোদে বসিয়ে শাস্তি দিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলাজুড়ে পুলিশের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ পথচারী ও বিভিন্ন মানুষের মাঝে সচেতনতা ও মাস্ক বিতরণ করেন।

যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করছে তাদের আটক করে থানা চত্বরে প্রায় ২০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়। পরে তাদের মাঝে মাস্ক বিতরণ করে ছেড়ে দেওয়া হয়। আলমডাঙ্গা থানা পুলিশের ওসি আলমগীর কবির বলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ সকালে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে।

এ সময় যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করেছেন তাদের আটক করে থানা চত্বরে রোদে ২০ মিনিট বসিয়ে রাখা হয়। তারপর তাদের সচেতনামূলক নির্দেশনা দিয়ে মাস্ক দেওয়া হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris