রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহী নগরীতে এবার নকল প্রসাধনী কারখানার সন্ধান

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এবার নকল প্রসাধনীর কারখানার সন্ধান পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এ সময় প্রস্তুতকারককে শওকত আলী (৩৮) গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার শওকত সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়াসরাতলার আওয়াল আলী খন্দকারের ছেলে। গতকাল বুধবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানিয়েছেন গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাগরপাড়ার কাচাবাজার এলাকায় ২৮৮ নম্বর বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় হাবিব মঞ্জিল নামের বাড়ির নিচতলা থেকে নকল প্রসাধনী ও তৈরির মালামাল উদ্ধার করা হয়। ওই বাড়িতে তিনি নকল প্রসাধনী সামগ্রী তৈরীর কারখানা গড়ে তোলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার শওকাত আলী ওই বাড়ির ভাড়াটিয়া। সওকাত আলীর ঘরে বিভিন্ন প্রকার দেশী-বিদেশী কোম্পানীর মোড়ক যুক্ত নকল প্রসাধীন মজুদ করে রাখেন। এছাড়া তিনি বিক্রিও করেন। এছাড়া রাজশাহী নগর ও নগরের বাইরের বিভিন্ন বিউটি পার্লর, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিক্স এর দোকানে সরবারহ করে থাকে এই নকল প্রসাধনীগুলো। অভিযানকালে ওই বাড়ি থেকে বিভিন্ন নকল প্রসাধনীগুলো জব্দ করে পুলিশ।

জব্দকৃত মালামালের বাজার মূল্য চার লাখ ৫১ হাজার ৪৫০ টাকা বলে পুলিশ জানায়। এর আগে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় নকল ওষুধ তৈরীর কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে ৭১ লাখ টাকার নকল ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করে। কয়েকটি নামি-দামি কোম্পানীর নামে সেখানে নকুল ওষুধ তৈরী করে বাজার-জাত করা হতো।


আরোও অন্যান্য খবর
Paris