৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

১২ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা খেলেন পাবনা সদর থানার এসআই

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ৯:০২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
১২ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা খেলেন পাবনা সদর থানার এসআই
বিজ্ঞাপন

এফএনএস : ১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে আটক করা করেছে পুলিশ। সোমবার বিকেলে পাবনার পুলিশ সুপার তাকে হাতেনাতে গাঁজাসহ থানা কম্পাউন্ড থেকে আটক করেন। তবে গতকাল বুধবার বিষয়টি জানাজানি হয়। আটক এসআই ওছিম উদ্দিনকে নিয়মিত মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। পুলিশ সূত্র জানায়, সদর থানার এসআই ওছিমের কাছে গাঁজা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সোমবার বিকেলে সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশি চালান।

এ সময় সেখান থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে এসআইকে আটক করে জেলহাজতে পাঠানো হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ছাড়া অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি।

অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক, বিচারের মুখোমুখি তাকে হতে হবে। তার এ মাদকের বিষয়ে তদন্ত চলছে এবং বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিভাগীয় ও আইন অনুযায়ী যে ব্যবস্থা করতে হয়, সেটাই করা হবে। এদিকে, অসমর্থিত একটি সূত্র জানায়, কয়েকদিন আগে এসআই ওছিম অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু মাত্র পাঁচ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, বাকি ১২ কেজি গাঁজা অসৎ উদ্দেশে নিজের কাছে রেখেছিলেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন