রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদন দাখিলের সময় বাড়ল ৩০ জুন

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

এফএনএস : দেশের তফসিলি ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়,

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে ওই আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদানপূর্বক তফসিলি ব্যাংকসমূহের ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময়সীমা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলো। এর আগে ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার জন্যও ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় দেয়া হয় একই কারণে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই নিরীক্ষা করতে হবে। এ আর্থিক প্রতিবেদন জমা দিতে হয় বাংলাদেশ ব্যাংকের কাছে। বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে অতিরিক্ত সর্বোচ্চ দুই মাস সময় পাওয়া যায়।


আরোও অন্যান্য খবর
Paris