রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাবির পুকুর থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

Paris
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরে মাছের খাবার দেওয়ার সময় এটি লক্ষ্য করেন মেহেরচণ্ডী এলাকার মাছচাষি শরীফ। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, নগরীর মতিহার থানা পুলিশকে জানালে পুলিশ এসে লঞ্চারটি দেখে একটি জব্দ তালিকা তৈরি করে এবং তাদের হেফাজতে নিয়ে ঘিরে রাখে। বর্তমানে বদ্ধভূমি এলাকার পুলিশ বক্সের পাশে ঘিরে রাখা হয়েছে এটি। তিনি বলেন, র‌্যারের একটি দল এসেছিল। তাদের সক্ষমতা না থাকায় ফিরে গেছে। এখন সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম এসে সেটি দেখবে।

পুলিশের ধারণা, এটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেল। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, মর্টার শেলটি এখনও সক্রিয় কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করতে প্রশাসনের বোমা ডিস্পোজাল ইউনিট আসবে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris