রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহী বিভাগে করোনায় আরো ৩ জনের মৃত্যু

Paris
Update : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত রোববার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বগুড়ায় দুইজন ও নওগাঁয় একজন মারা গেছেন। গতকাল সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৬৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগে নতুন ১৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৮৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১৯৪ জন। এদের মধ্যে ২৭ হাজার ৬১ জন সুস্থ হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ২৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৭৭৩৩ জন প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হলেন। রাজশাহী সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ৬৮ জনসহ এ পর্যন্ত মোট ৬৫৭৭ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬৭ জনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৮৯ জন।


আরোও অন্যান্য খবর
Paris