রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহীতে র‌্যাব-পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার ৮ জন গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা আলাদা আলাদা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনীর তারেক রহমান (৩২), ছোটবনগ্রাম পূর্বপাড়ার সুরুত জাহান আক্তার (২৮), চারঘাটের মাড়িয়া গ্রামের শাহাদৎ ইসলাম (৩৮), একই গ্রামের সাহাজ আলী (৩২) এবং ইউসুফপুর গ্রামের মোক্তার হোসেন (২৮) ও রিফাত আলী (২১)। রোববার সকালে পুলিশ ও র‌্যাবের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে ডিবি পুলিশ নগরীর বারো রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তারেক রহমান ও সুরুত জাহানকে গ্রেপ্তার করে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে চারঘাটের মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিলসহ শাহাদৎ হোসেন ও সাহাজ আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিকালে চারঘাটের শ্রখন্ডি এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মানিক মোল্লা ও রিফাত আলীকে গ্রেপ্তার করা হয়। এই ছয় মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা মামলা হয়েছে।

এদিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের হড়গ্রাম পূর্বপাড়া রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরের অচিনতলা গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে বাপ্পি হোসেন (২৪) ও তার ভাই বাধন হোসেন (১৫)। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় একনলা পাইপগান, ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, রাজশাহী মহানগরী মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার জন্য মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে আরএমপি কাশিয়াডাঙ্গা জোনের সহকারি পুলিশ কমিশনার মীর মহসিন মাসুদ রানার নেতৃত্বে এসআই কিংকর লাল মন্ডল ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে । পুলিশের টিমটি হড়গ্রাম পূর্বপাড়া রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান করছে। এ সময় সন্দেহভাজন হিসেবে বাপ্পি ও বাধানকে তল্লাশী করে তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক পাওয়া যায়।


আরোও অন্যান্য খবর
Paris