৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ ১৭ জুয়াড়ী আটক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ৯:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ ১৭ জুয়াড়ী আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) যুবলীগ সভাপতি মিলনসহ ১৭ জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৫। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর মতিহার থানাধিন তালাইমারী পাওয়ার হাউজ সংলগ্ন এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে আটক করে র‌্যাব-৫ মেল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, নগরীর মতিহার থানাধিন বাজে কাজলা এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) যুবলীগ সভাপতি মোঃ মিলন শেখ, একই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মাজদার আলী, তালাইমারি বালুরঘাট এলাকার মজিদের ছেলে রতন, ধরমপুর এলাকার মৃত আমজাদের ছেলে মোঃ রাশেদুল ইকবাল, বায়ালিয়া থানা এলাকার শুকুর শেখের ছেলে মানিক,

আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ, নাজির উদ্দিনের ছেলে হাবিব, ইদ্রিসের ছেলে ইসাহাক, ইদ্রিস আলীর ছেলে সানাউল্লাহ, মৃত আজহার আলীর ছেলে রেজাউল করিম, আবু বক্করের ছেলে সেলিম রেজা, আসকান আলীর ছেলে সুমন আলী, আব্দুল লতিফের ছেলে বেল্লাল, সন্তোষ কুন্ডুর ছেলে সঞ্জীবন, আসলামের ছেলে শহীদ ওরফে শহিদ গুন্ডা, জয়নালের ছেলে জাহিদ, মৃত হারান ড্রাইভারের ছেলে ড্রাইভার সুমন আলী।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ডিউটি অফিসার এএসআই বিলাসী জানায়, র‌্যাবে ১৭ জুয়াড়ীকে আটক করে মতিহার থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আটকৃতদের বিরুদ্ধে ১৯৬৭ সালের জুয়া আইন এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন