৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুগ্ধতা ছড়ালেন মধুমিতা!

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ৮:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
মুগ্ধতা ছড়ালেন মধুমিতা!
বিজ্ঞাপন

এফএনএস : কপালে টিপ। নাকে নথ। হাতে চওড়া বালা। লাল লেহেঙ্গাতে টলিউডের মধুমিতা যেন নববধূ। নিজের এমন সাজের ছবি শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করে তাক লাগালেন মধুমিতা সরকার। এরপরই মন্তব্যের শুরু হয় প্রসংশার ঝড়। বেশির ভাগ সময়ই পশ্চিমা পোশাকে দেখা যায় মধুমিতা সরকারকে। মাঝেমধ্যে ইনস্টাগ্রামের দেওয়ালে ভেসে ওঠে শাড়ি পরা ছবিও।

এবার লাল লেহেঙ্গায় মন মজেছে তাঁর। তবে বিশেষ কোনো উপলক্ষ নেই। আচমকাই গ্রীষ্মের এক দুপুরে লাবণ্য দিয়ে নেটমাধ্যমে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন তিনি। মধুমিতাকে এই সাজে দেখে আপ্লুত নেটাগরিকরাও। পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা অভিনীত ‘ট্যাংরা ব্লু’জ’। প্রশংসিত হয়েছে ছবিতে মধুমিতার অভিনয়। কাজের সঙ্গেই এখন মাঝেমধ্যে রান্নাবান্নায় মন দিচ্ছেন অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন