রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দেশে করোনায় আরও ৮৩ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৭ জন

Paris
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৮ জন ও নারী ২৩ জন। মৃত ৮৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাসায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৫২ জনে। একই সময়ে ৩৫০টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ২২৮টি নমুনা সংগ্রহ এবং ২০হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬৯৭ জন।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪২ হাজার ৪০০ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও পাঁচ হাজার ৪৭৭ জন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ছয় লাখ ৫৩ হাজার ১৫১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন এবং ষাটোর্ধ্ব ৫৬জন রয়েছেন। বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৫২ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় পাঁচজন, বরিশালে চারজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris