রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট স্থগিত

Paris
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

এফএনএস : মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এ কারণে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপর লিখে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হতো। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়। এ কার্যক্রম শুরু হয় চলতি শিক্ষাবর্ষে। কিন্তু আবারও করোনা মহামারির প্রকোপ বাড়া অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো।


আরোও অন্যান্য খবর
Paris