৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী সিটিহাট এলাকায় ট্রাক থেকে ফেনসিডিলসহ যুবক আটক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ৯:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী সিটিহাট এলাকায় ট্রাক থেকে ফেনসিডিলসহ যুবক আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট এলাকায় পাথরবোঝায় ট্রাক থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে রাজশাহী গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম। আটক যুবকের নাম মো. মিলন আলী (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মো. আতাউর রহমানের ছেলে। গতকাল শুক্রবার সাড়ে ১২টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটিহাট মোড় সংলগ্ন বাবলু খাবার বাংলা খাবার এণ্ড কালাই হাউজ হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে হলুদ-নীল রংয়ের পাঁচ টন পাথরবোঝায় একটি ট্রাকে ফেনসিডিল আসার খবরে নগরীর সিটিহাট মোড়ের রাস্তায় অবস্থান নেয় ডিবি পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মেট্রো-ট-১৬-০৬৯৩ নম্বরের ট্রাকটি আসার পর সেটি থামানো হয়। ট্রাকটি থামানোর পর হেলপার মিলন লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় তাকে আটক করা হয়। তবে সুযোগ পেয়ে ড্রাইভার আগে পালিয়ে যান। পরবর্তীতে পাথর দিয়ে ঢাকা অবস্থায় দুটি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর মোট ৩০০টি ভারতীয় ফেনসিডিলের বোতল পাওয়া, যার আনুমানিক দাম প্রায় দুই লাখ ১০ হাজার টাকা।

গোয়েন্দা শাখার এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, ট্রাকের হেলপার মিলনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে পাথর বোঝায় করার সময় পাথরের নিচে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল লুকিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন