সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রয়োজনে কারফিউ জারি করতে বললেন সুবর্ণা মোস্তফা

Paris
Update : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনার তাণ্ডবে দেশ নড়বড়ে। শোবিজ অঙ্গনে হজানা দিয়েছে এই মারণব্যাধী। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নায়িকা কবরী, অভিনেতা এস এম মহসীন, সংগীত পরিচালক ফরিদ আহমেদ। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন নায়ক আলমগীর, রিয়াজসহ অনেকে। দেশের এই পরিস্থিতে সরকার তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে।

এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তারা চাচ্ছেন লকডাউন তুলে নেওয়া হোক। কিন্তু দেশের মানুষের স্বার্থে লকডাউন আরও কড়াকড়ি হোক তাও চাইছেন অনেকে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি মনে করেন, ‘লকডাউন আরো জোরালো করতে প্রয়োজনে কারফিউ জারি করা উচিত। সুবর্ণা মুস্তাফা বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘লকডাউন আরো জোরালো করা উচিত।

আমরা এখন পর্যন্ত মহামারির ভয়াবহতার মুখোমুখী হইনি। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। জীবন সবার আগে।’ তার এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। অনেকে আবার স্বল্প আয়ের মানুষের দিনযাপনকে বিবেচনায় এনে সুবর্ণার এ স্ট্যাটাসের সমালোচনা করছেন।


আরোও অন্যান্য খবর
Paris