মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

রাজশাহীতে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা নির্ধারণ

Paris
Update : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এবছর জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা হিসেবে ফিতরা নির্ধারণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও রাজশাহী মহানগরীর জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ এপ্রিল) এই ফিতরা নির্ধারণের বিষয়টি জানিয়েছেন। করোনাকালীন সময় হওয়ার কারণে এবার মুঠোফোনের মাধ্যমে মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, সাংবাদিক, মুফতি-মুহাদ্দিসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে তাদের মতামত গ্রহনপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সীদ্ধান্ত দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহীতে ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি নগরীর জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শাহাদত আলী বলেন, বর্তমান বাজারের ১ কেজি ৬৫০ গ্রাম আটার বিপরিতে ৫৯ টাকা ৪০ পয়সা কেজি হিসাবে রাজশাহীবাসীর জন্য জনপ্রতি এবার ৬০ টাকা ফিতরা নির্ধারিত হয়েছে। তবে কিসমিস বা খেঁজুরের দাম ধরেও ফিতরা আদায় করা যাবে।

এক্ষেত্রে রাজশাহীর স্থানীয় বাজারে ৩ কেজি ৩শ’ গ্রাম খেঁজুর অথবা সমপরিমাণ কিসমিসের মূল্যে ফিতরা আদায় করতে হবে। এ হিসাবে রাজশাহীর বর্তমান বাজারে কিসমিসের দাম প্রতিকেজি ৪শ’ টাকা হিসাবে জনপ্রতি ১ হাজার ৩শ’ ২০ টাকা ফিতরা আদায় করতে হবে। আর বর্তমান বাজারের খেঁজুর প্রতিকেজি ৩শ’ টাকা হিসাবে ধরে ৯শ’ ৯০ টাকা ফিতরা আদায় করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris