রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রিজার্ভের টাকা দুর্যোগে কাজে লাগাতে আহ্বান

Paris
Update : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনাভাইরাসের কারণে দুর্যোগে পড়া মানুষের কষ্ট লাঘবে রিজার্ভের অর্থ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন দেশের কয়েকজন সিনিয়র নাগরিক ও রাজনৈতিক দলের নেতা। তারা বলেছেন, করোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘পুরো দেশের জন্য ১০.৫ কোটি বরাদ্দ’ একটি কৌতুক। আড়াই কোটি পরিবারের জন্য প্রতি পরিবারে ৪ টাকা মাত্র। অথচ সরকারের রিজার্ভে এখন আছে ৪২ বিলিয়ন ইউএস ডলার। এই রিজার্ভের টাকা মানুষের দুর্যোগে কাজে লাগাতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ্যের প্রধান ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছাও’ নাগরিক প্রতীকী অবস্থান শীর্ষক এক কর্মসূচিতে তারা এই আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, বিশিষ্ট নাগরিক দিলারা চৌধুরী, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, অধ্যাপক রেহনুমা আহমেদ, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, রাষ্ট্রচিন্তার সংগঠক রাখাল রাহা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মওলা চৌধুরী, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, ব্যারিস্টার সাদিয়া আরমান, মানবাধিকার কর্মী রুবী আমাতুল্লাহ প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘সরকার দুইভাবে প্রতারণা করছে, লকডাউন ঘোষণা করেছে কিন্তু দরিদ্র মানুষের খাদ্যের কোনও ব্যবস্থা করেনি। অন্যদিকে করোনা নিয়ন্ত্রণের কোনও কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়নি।’ আগামী সাত দিনের মধ্যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের আহ্বান জানান নাগরিকেরা। তারা মনে করেন, এটা বরাদ্দ কোনও কঠিন বিষয় নয়। এসময় দেশের সাধারণ মানুষের ওপর ‘অত্যাচারের খড়গ’ কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সরকার কখনো জনগণের কথা ভাবে না। তাই আজকে এর মধ্য দিয়ে সম্মিলিত প্রচেষ্টা খুব অব্যাহত রাখতে হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টাতে জনগণ জিতবেই, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, দুঃখের কথা কী বলব, বাঁশখালীতে আরও দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমাদের হাইকোর্ট এখনো সুয়োমোটো করে সরকারকে আসামি করে মাঠে হাজির করছে না। তাদের বলা উচিত। সরকারের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা আরও বলেন, আমরা মাওলানা ভাসানীর মতো বলতে বাধ্য হবো- আপনারা যদি এখনো সতর্ক না হন, সংশোধন হওয়ার চেষ্টা না করেন তাহলে জনগণও হয়ত আপনাদের ট্যাক্স দেয়া বন্ধ করে দেবে। তাতে দেশে নৈরাজ্য হবে, আমরা সুশাসন চাই, আমরা নৈরাজ্য চাই না। আমাদের ওপর অত্যাচারের খড়গ কমান।


আরোও অন্যান্য খবর
Paris