তথ্যবিবরণী : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে কোভিড-১৯ এ আক্রান্ত আরো ১ জনের মৃত্যু হয়। প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬৭ জনের মৃত্যু হলো। রাজশাহী সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন ৩৩ জনসহ এ পর্যন্ত মোট ৭৬৩৮ জন আক্রান্ত হয়েছেন। আরও ২৩ জনসহ এ পর্যন্ত মোট ৬৩৬৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১২০৪ জন।