রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দেশের আর্থিক প্রতিষ্ঠানও খুলছে আজ

Paris
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

আরা ডেস্ক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে গ্রাহকদের জরুরি সেবা দিতে ব্যাংকবহির্ভূত দেশের আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশে ৩৪টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায়, আরেকটি বাইরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য চালু থাকবে।

এতে বলা হয়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সার্কুলারের ফলে গ্রাহকরা এখন মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত ভাঙানো ও ঋণের কিস্তি জমা দেওয়াসহ জরুরি আর্থিক সেবাগুলো নিতে পারবে।

গত ৫ এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন চলছে।এরমধ্যে করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বলবৎ রাখা হয়েছে।তবে এই লকডাউনের শুরু থেকেই সীমিত পরিসরে ব্যাংক ও পুঁজিবাজার চালু রয়েছে।এবার দেশের আর্থিক প্রতিষ্ঠানও খুলে দেওয়া হলো। সূত্র:যুগান্তর


আরোও অন্যান্য খবর
Paris