৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সীমিত পরিসরে বিয়ে

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
সীমিত পরিসরে বিয়ে
বিজ্ঞাপন

আরা ডেস্ক : দেশে করোনার তাণ্ডবে সবকিছুই যখন সীমিত পরিসরে চলছে। ঠিক সেই সময় দেশের কোথাও কোথাও সীমিত পরিবারিক আয়োজনগুলোও সম্পন্ন হচ্ছে। পারিবারিক আয়োজনের মধ্যে সীমিত পরিসরে বিবাহ বার্ষিকী, জন্মদিনের অনুষ্ঠান করছিলেন অনেকেই। অবশ্য এই মুহূর্তের কথা ভিন্ন। এখন সীমিত পরিসরে বিয়ে বন্ধ রয়েছে।

কেননা উপমহাদেশে এই মুহূর্তে করোনা বেশ উর্ধ্বমূখী রয়েছে। মানুষে এখন ঘরে বসেই সময় কাটাচ্ছে। চোখ রাখছে বিনোদন মাধ্যম ও সংবাদমাধ্যমগুলোতে। সীমিত পরিসরে বিনোদন মাধ্যমের কাজ গুলোও করে যেতে হচ্ছে। কিছু কিছু নাটকের শুটিং চলছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। নাটকের নামেও আসছে সময়ের গন্ধ।

যেমন ‘সীমিত পরিসরে বিয়ে’ সময়পোযোগী এই নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সারিকা সাবা। জানা গেছে, করোনাকালীন একটি সম্পর্ককে বাস্তবে পরিণত করার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটক। এটি পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর। রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন