শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

নতুন ডেটিং অ্যাপ আনছে ফেসবুক

Paris
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

এফএনএস : এবার নতুন ডেটিং অ্যাপ আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যার নাম দেওয়া হয়েছে ‘স্পার্কড’। অ্যাপটির মাধ্যমে প্রথমে চার মিনিটের ভিডিও ডেটিং করা যাবে।
জানা গেছে অ্যাপটি নিয়ে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। ম্যাসেজ দিয়ে নয়, অ্যাপটি চলবে সরাসরি ভিডিওকলের মাধ্যমে। বাজারের অন্য ডেটিং অ্যাপের তুলনায় এটি আলাদা হবে মূলত।

এ প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে চার মিনিটের ভিডিও করার ব্যবস্থা থাকবে। তবে থাকবে না কোনো পাবলিক প্রোফাইল। যুক্তরাষ্ট্রের একটি শহরের ৪৭ জন মানুষ ইতিমধ্যে এই অ্যাপের পরীক্ষামূলক ব্যবহারে অংশ নিয়েছে।

অ্যাপটিতে নিবন্ধনের সময় এর ব্যবহারকারীদের বেশকিছু প্রশ্নের উত্তর দিতে হয়। কোন ধরনের মানুষের সঙ্গে তিনি ডেট করতে চান সে কথা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। অ্যাপটিতে কারও সঙ্গে ডেটের শিডিউল পেলে ১০ মিনিটের ভিডিও করার অনুমতি মিলবে।

এই অ্যাপ অ্যাপলের অ্যাপ-স্টোর বা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। সরাসরি ব্রাউজার থেকেই সাইনআপ করতে হবে। উল্লেখ্য, স্পার্কড অ্যাপ ফেসবুকের প্রথম ডেটিং অ্যাপ নয়। ২০১৯ সালে তারা ফেসবুক ডেটিং নামে একটি অ্যাপ চালু করেছিল।


আরোও অন্যান্য খবর
Paris