শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

করোনার টিকা সনদ মিলছে সুরক্ষা অ্যাপে

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ নিয়েছেন, তারা টিকা সার্টিফিকেট বা সনদপত্র পাচ্ছেন। অনলাইন থেকেই তারা সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করতে পারছেন। তবে এখন যারা মেসেজ পাচ্ছেন, শুধু তারাই সনদপত্র ডাউনলোড করতে পারছেন। সেই অনুযায়ী অনেকে ডাউনলোড করাও শুরু করেছেন। সুরক্ষা অ্যাপ থেকে এটি পাওয়া যাচ্ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ নিয়েছেন, তাদের সনদ দেয়া শুরু হয়েছে।

দ্বিতীয় ডোজ নেয়ার পর যারা এসএমএস পাচ্ছেন তারা এখন ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে এটি ডাউনলোড করতে পারছেন। ক্রমান্বয়ে সবাইকে এসএমএস পাঠানো হবে। দুই ডোজ টিকা নেয়া বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান বলেন, সনদের ব্যাপারে এসএমএস আসার পর আমি সহজেই তা ডাউনলোড করে মোবাইলেই রেখেছি। ওয়েবসাইটে গিয়ে টিকা সনদ সংগ্রহ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিলেই সনদ পাওয়া যাচ্ছে।

এর আগে গত ১৪ এপ্রিল সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব শামসুল হক মৃধা জানিয়েছিলেন, করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ গ্রহণ করেছেন, তারা সপ্তাহখানেক পর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে টিকার সনদ ডাউনলোড করে প্রিন্ট দিতে পারবেন।


আরোও অন্যান্য খবর
Paris