রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

গোদাগাড়ীতে জমি বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে বড় ভাইকে হত্যা!

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জমি বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে মাথায় ইট ফেলে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই মো. সাফি উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলা থেকে অভিযুক্ত সাফি উদ্দিনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের নাম উজ্জ্বল শেখ (৩৮)। তিনি নগরীর রানীবাজার এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, পৈত্রিক সম্পত্তি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বড় ভাই উজ্জ্বল শেখের সঙ্গে মো. সাফি উদ্দিনে বিরোধ চলছি। গত ৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় উজ্জ্বল শেখ রানীনগর (সিটি হাসপাতাল) এলাকা দিয়ে যাওয়ার সময় ছোট ভাই সাফি বাড়ির দ্বিতীয় তলা থেকে ইট ফেলে গুরুতর আহত করে।

স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। এ ঘটনায় মো. সাফি উদ্দিনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজনরা। পরে গত সোমবার রাতে পলাতক সাফি উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris