৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ৬:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে চারজনের মারা যান। মৃতদের মধ্যে হাসপাতালের আইসিইউতে একজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন, ২২ নম্বর ওয়ার্ডে একজন ও ২৫ নম্বর ওয়র্ডে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে যে ৪ জন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান রামেক হাসপাতাল ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে মোট ১২৪ জন ভর্তি আছে। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৯ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ৯ জন রোগী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন