সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বনানী কবরস্থানে নায়ক ওয়াসিমের দাফন সম্পন্ন

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : বনানী কবরস্থানে শায়িত হলেন নায়ক ওয়াসিম। এর আগে রোববার বাদ জোহর ‘মিস্টার ইস্ট পাকিস্তান’ খ্যাত এ তারকার জানাজা হয়েছে গুলশানের বিখ্যাত আজাদ মসজিদ ও বনানী কবরস্থানে। এরপর বেলা ২টা ৪৫ মিনিটের দিকে দাফন সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে এ সময় কথা বলেন ওয়াসিমের ছেলে। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসায় বাবা ওয়াসিম হয়েছেন। তিনি যেখানেই গেছেন, অসম্ভব সম্মান পেয়েছেন। এ সম্মানের জন্য আজ আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ।’

সত্তরের দশকের জনপ্রিয় এ চিত্রনায়ক ১৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান। এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানাতে শুয়ে-বসে দিন কেটেছে তার। সম্প্রতি ভর্তি করা হয় শাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম।

অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- দ্য রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান।


আরোও অন্যান্য খবর
Paris