রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

৫ দিন পর চালু আন্তঃব্যাংক লেনদেন

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : একটানা পাঁচদিন ও দুই কার্যদিবস পর চালু হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ১৮ এপ্রিল আন্তঃব্যাংক চেক লেনদেন পুরোপুরি চালু হয়েছে। এখন ব্যাংকগুলো সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারছেন। এই সেবা বৃহস্পতিবারও কিছুটা চালু ছিল। এর আগে বাংলাদেশ ব্যাংকের আইটি বিপর্যয়ের কারণে গেলো ১৩ এপ্রিল বন্ধ হয়ে যায় আন্তঃব্যাংক চেক লেনদেন সেবা।

এতে বন্ধ ছিল বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের দু’টি ডাটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল। এতে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েন। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আন্তঃব্যাংক লেনদেন চালু হয়েছে ২০১২ সালের ২৭ ডিসেম্বর।

এনপিএসবির মাধ্যমে গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিক তহবিল স্থানান্তরের পাশাপাশি এক ব্যাংকের চেক অন্য ব্যাংকের হিসাবে জমা করে লেনদেন সম্পন্ন করতে পারেন। তহবিল স্থানান্তরে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েলটাইম গ্রস সেটেলমেন্ট ও ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার সুবিধা চালু রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris