রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

ভারতে একদিনে ২ লাখ ৩৩ হাজার শনাক্ত হয়ে ফের রেকর্ড

Paris
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

এফএনএস বিদেশ : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে ভারতে। সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুতে হিমশিম খাচ্ছে দেশটি। শুক্রবার দৈনিক সংক্রমণে রেকর্ড গড়েছে দেশটি। ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৩ হাজার জন শনাক্ত হয়েছেন অদৃশ্য এই সংক্রমণে। একই সময়ে মারা গেছেন ১৩শ’ ৩৮ জন। ভারতে এই মৃত্যুর সংখ্যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। শনিবার করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে জানা গেছে এ তথ্য। ভারতে সরকারি হিসাব অনুযায়ী শুক্রবার সর্বোচ্চ ৬৪ হাজারের কাছাকাছি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে।

একদিনেই প্রাণহানি হয় ৪শ’র মতো। নয়াদিল্লিতে আক্রান্ত হয় সাড়ে ১৯ হাজার মানুষ। ভারতের রাজধানীতে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪১ জনের। এ দুটি অঞ্চলে রাত্রিকালীন কারফিউ এবং সাপ্তাহিক লকডাউন জারি করা হয়েছে। আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৫ লাখ ৩ হাজার ৭৫০ জন।

আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ১১ হাজার ৪৮৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ২৮৫ জন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আরোও অন্যান্য খবর
Paris