সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অতীত নিয়ে মুখ খুললেন প্রীতি জিনতা

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এফএনএস : হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা হিসেবে প্রীতি জিনতা। বেশ কিছু সিনেমা দিয়ে তিনি প্রমাণ করেছেন তার অভিনয় যোগ্যতা। বলিউডের পাশাপাশি তেলেগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয় স্পষ্টভাষী হিসবেও ভারতজুড়ে বেশ পরিচিত প্রীতি। আর তাই নানা সময়ে বিতর্কের মুখেও পড়তে হয় তাকে। ২০০১ সালের দিকে ভারত শাহ মামলায় তার পূর্ববর্তী বক্তব্য আদালতে ফিরিয়ে না নেওয়ার সাহসিকতা দেখানোর জন্য গডফ্রে ফিলিপস জাতীয় সাহসী পুরস্কার পেয়েছিলেন প্রীতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতি মুখ খুলেছেন অতীতের সেই ঘটনার অভিজ্ঞতা জানিয়ে। তিনি জানান, মামলার শুনানি চলাকালীন ‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমার শুটিং সেটে বেশ কিছু হুমকি পেয়েছিলেন তিনি। আর সেই সময় শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় গুপ্ত, মহেশ মাঞ্জরেকারসহ অনেকেই তাদের আগের বক্তব্য প্রত্যাহার করে নিলেও নিজের বক্তব্যে আঁটল ছিলেন প্রীতি। তাই নানা মাফিয়া সংগঠন থেকে প্রাণনাশের হুমকিসহ মোটা অঙ্কের অর্থও চাওয়া হয়েছিল তার কাছে।

প্রীতি বলেন, ‘মামলার ঘটনার পর থেকে যে কোনো সিনেমায় নাম লেখানোর পরই নানা মাফিয়া সংগঠন থেকে অর্থ চাওয়া হতো আমার কাছে। তবে সে সময় আমাকে ভীষণভাবে সাহায্য করেছে প্রযোজক নাসিম রিজভী। যে কোনো সমস্যা হলে আমি তার সাথে যোগাযোগ করতাম। একবার একজন ফোন করে বললেন, ‘আমি ভাইয়ের লোক। আমার ৫০ লাখ টাকা লাগবে৷ সেই সমস্যা আমি কাটিয়ে উঠেছিলাম নাসিম রিজভীর জন্য।’

তবে পরবর্তীতে পুলিশ জানায় আন্ডারওয়ার্ল্ড ডন ছোট শাকিল এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত চার ব্যক্তির মধ্যে ফোন আলাপ থেকে প্রমাণ মেলে, এই ঘটনার আসামিরা হলেন চলচ্চিত্রের ফাইনেন্সার ভারত শাহ, প্রযোজক নাসিম রিজভী, তার সহকারী আবদুল রহিম আল্লাহ বকশ এবং দুবাই ভিত্তিক জুয়েলার্স এর মালিক মোহাম্মদ শামসুদ্দিন।


আরোও অন্যান্য খবর
Paris