রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ১০ হাজার

Paris
Update : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ৮ জনের মৃত্যু

আরা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৮১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৯২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৭৭০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৫৭২ টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক শূন্য শতাংশ।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ৬৪ জন পুরুষ, ৩০ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন। এ ছাড়া রাজশাহী ৬ জন, খুলনায় তিনজন, বরিশাল দুইজন, সিলেট ও রংপুরে একজন করে দুইজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৯০ এবং বাড়িতে চারজন মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৫৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৪৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ১৪ হাজার ৮২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৬ হাজার ৭১৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩৬৪ জন। দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা যান। হাসপাতালের আইসিইউসহ করোনা ওয়ার্ড ও কেবিনগুলোতে তারা চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার রাতে যে ৮ জন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১১২ জন জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৫৯ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৩ জন।


আরোও অন্যান্য খবর
Paris