রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো এমপি বাদশাকে

Paris
Update : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসে আক্রান্ত রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়া হয়। বিকেল থেকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলবে। দ্বিতীয় টিকা নেওয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার চিকিৎসায় গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ সদস্যের একটি মেডিক্যেল বোর্ড বসে।

মেডিকেল বোর্ডের প্রধান করা হয় মিডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমানকে। ওই মেডিকেল বোর্ড বৈঠক শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। বৈঠক শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল ফেরদৌস এ তথ্য জানান। তিনি বলেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা বর্তমানে ভালো এবং স্থিতিশীল। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৭-৯৮ শতাংশ, অন্যান্য রিপোর্ট স্বাভাবিক। তবে ডিডাইমার রিপোর্ট একটু অস্বাভাবিক।

তাই তাকে ঢাকায় পাঠানো হলো। এদিকে, শরীরে জ¦র অনুভূত হওয়ায় মঙ্গলবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দিয়েছিলেন। গত বুধবার তার পজেটিভ ফলাফল আসে। পরে রাত ৮টায় তাকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হয়। গত ৮ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিনই ফজলে হোসেন বাদশা এমপি সস্ত্রীক টিকা নেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনিই প্রথম করোনার টিকা নিয়ে রাজশাহীতে এ করোনা টিকা প্রদান কার্যাক্রম উদ্বোধন করেন।


আরোও অন্যান্য খবর
Paris