রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

Paris
Update : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

এফএনএস : বাংলাদেশে সব ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ১৪ এপ্রিল থেকে বাংলাদেশে লকডাউন শুরু হওয়ায় গত বুধবার এ ঘোষণা দিয়েছে হাইকমিশন। ভারত সরকার পরিচালিত সংবাদমাধ্যম ডিডি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছর করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশে ভিসা কার্যক্রম প্রায় ছয় মাস বন্ধ রেখেছিল ভারতীয় হাইকমিশন।

পরে সংক্রমণ কমে আসায় গত অক্টোবরে এ কার্যক্রম ফের শুরু করে তারা। সেই সময় পর্যটক ভিসা বাদে বাকি সব ধরনের ভিসা আবেদন গ্রহণ করেছিল বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলো। ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে। ২০১৯ সালে ঢাকার ভারতীয় হাইকমিশন ১৬ লাখেরও বেশি ভিসা ইস্যু করেছিল।

গত বুধবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের লকডাউনে বিশেষ কিছু ক্ষেত্র বাদে বাকি সব ধরনের অফিস ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশে গত কয়েকদিনে ভয়াবহ আকারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এতে আক্রান্ত হয়ে গত বুধবার রেকর্ড ৯৬ জন মারা গেছে, গতকাল বৃহস্পতিবার ৯৪ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ হাজারে।


আরোও অন্যান্য খবর
Paris