২৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কলেজ টিসির অনলাইন আবেদন সময় বাড়ল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ৬:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
কলেজ টিসির অনলাইন আবেদন সময় বাড়ল
বিজ্ঞাপন

এফএনএস : একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ টিসির (ট্রান্সফার সার্টিফিকেট) অনলাইন আবেদনের সময় বাড়িয়ে আগামী ২০ মে পর্যন্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে টিসি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে বলে জানায় বোর্ড।

গতকাল বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বোর্ড ও কলেজ টিসির আবেদন গ্রহণ শুরু হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইন টিসি কার্যক্রমের সময় আগামী ২০ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। ২০ মের পর অনলাইনে কলেজ টিসি কার্যক্রমের সময় আর বাড়ানো হবে না বলেও জানায় ঢাকা বোর্ড।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন