২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খসরু’র মৃত্যুতে মেয়র লিটন ও এমপি এনামুলের শোক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খসরু’র মৃত্যুতে মেয়র লিটন ও এমপি এনামুলের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বীর মুুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপির এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। গতকাল বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বুধবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, সিনিয়র এডভোকেট আব্দুল মতিন খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হক। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন আবদুল মতিন খসরু। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে তার শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ বুধবার কেবিনে দেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। গত ১ এপ্রিল করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়। আব্দুল মতিন খসরুর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন