শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

জানালার কার্নিশে নবজাতকের লাশ!

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

এফএনএস : নাটোর সদর হাসপাতালে জানালার কার্নিশ থেকে সদ্য এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মৃতদেহটি সবার নজরে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নবজাতকের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্ত দম্পতি হলো- নাটোর সদর উপজেলার নেওগুড়িয়া এলাকার আব্দুল্লাহ রাজ্জাকের ছেলে রাজিব এবং লালপুর উপজেলার আব্দুলপুরের বড়বাড়ী এলাকার আবু সুফিয়ানের মেয়ে সুইটি।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার সাধারণ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন সুইটি। গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় সুইটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুমে বাচ্চা প্রসব করেন। পরে তিনি সদ্য জন্ম নেওয়া নবজাতকের মৃতদেহটি জানালা দিয়ে ফেলে দিলে দেহটি জানালার কার্নিশে আটকে যায়। সকালে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।

তবে প্রসবের সময় নবজাতকটি জীবিত ছিল কি না তা এখনও জানা যায়নি। রাতে সুইটির স্বামী রাজিবও হাসপাতালে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাবাসাদে বাচ্চাটি নিজেদের বলে স্বীকার করেছেন ওই দম্পত্তি। নাটোর সদর হাসপাতালের সহকারি পরিচালক আনছারুল ইসলাম হক জানান, নবজাতকের বিষয়টি অবহিত হওয়ার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা জিজ্ঞাসাবাদ করছেন।


আরোও অন্যান্য খবর
Paris