২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধানক্ষেতে শিশুর গলা কাটা লাশ!

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ৯:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ধানক্ষেতে শিশুর গলা কাটা লাশ!
বিজ্ঞাপন

এফএনএস : বগুড়ার শাজাহানপুরে সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের অদূরে চড়াপাথারে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিয়াম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলগাড়ী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

শিশুটির মা ছাবিনা বেওয়া জানান, সিয়াম বাড়ির পাশে খেলাধুলা করছিল। ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে লোকমুখে জানতে পারেন বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে শাজাহানপুর উপজেলার পানিহালী গ্রামের ধানক্ষেতে সিয়ামের গলাকাটা লাশ পাওয়া গেছে। কারও সঙ্গে তাদের শত্রুতা নেই বলেও জানান সিয়ামের মা।

তবে এক নারীর সঙ্গে তাকে মাঠের দিকে যেতে দেখেছিলেন গ্রামের লোকজন। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে পানিহালী গ্রামের ধানক্ষেতের পানি গড়ার ড্রেনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। কী কারণে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন