রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রামেক হাসপাতালে করোনা উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

Paris
Update : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে দুইজন ও ২৭ নম্বর ওয়ার্ডের একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, সোমবার রাতে যে তিনজন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে তিনি জান। ডা. সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯৪ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী সেবা নিচ্ছে ৫২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৬ জন।

এদিকে রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বিভাগের নাটোরে একজন এবং বগুড়ায় একজনের মৃত্যু হয়। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪২৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৯ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৯ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ১৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ৫১ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৮৮৩ জন। এদের মধ্যে ২৫ হাজার ৩০৬ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৮৭ জন কোভিড-১৯ রোগী।


আরোও অন্যান্য খবর
Paris