৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর এসপি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ৭:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর এসপি করোনায় আক্রান্ত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হলে তাঁর করোনা শনাক্ত হয়। গতকাল মঙ্গলবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। তাই বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন।

এরপর রামেকের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভ থাকার বিষয়টি জেনে বাসায় আইসোলেশনে চলে গেছেন এসপি মাসুদ হোসেন। তাঁর শারীরিক অবস্থা ভাল আছে বলেই জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন