রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহীতে পাথর বোঝাই ট্রাকে কোটি টাকার হেরোইন!

Paris
Update : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ পাথর বোঝাই একটি ট্রাক আটক করেছে। এসময় চালককেও আটক করা হয়েছে। সোমবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। আটক যুবকের নাম শহিদুল ইসলাম (৩৩)। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, আরএমপি ডিবি পুলিশ মাদক ও চোরাচালান নির্মূলের লক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বরাবরের মত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এসময় তাদের কাছে একটি গোপন সংবাদ আসে যে, চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা মেট্রো-ট-২৪-৩৬২২ পাথর বোঝাই টাটা ৮ টনের একটি ট্রাক বিপুল পরিমাণ হেরোইন নিয়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্ববাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি) রাকিবুল ইসলামের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান ও তার টিম ১২ এপ্রিল রাত ১০.৪০ টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় ট্রাকটিকে আটক করে।

আটককৃত ট্রাকটি তল্লাশী করে ড্রাইভিং সিটের বাম পাশে ডেক্স বক্সের ভিতর হতে ৯ টি বিভিন্ন সাইজের পলিথিনের প্যাকেটে মোট ১ কেজি হেরোইন উদ্ধার করে। এসময় ট্রাক চালক শহিদুল ইসলামকে আটক করে। ট্রাক চালক শহিদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ রনি (৩৫) নামের এক ব্যক্তি অভিনব কায়দায় ট্রাক বোঝাই পাথরসহ ট্রাকের ডেক্স বক্সের ভিতর হেরোইন নিয়ে চট্ট্রগ্রাম জেলার ফটিকছড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাকে বুঝিয়ে দেয়।

সে আরো জানায়, দীর্ঘদিন যাবত রনির সাথে যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ হতে পাথরের ট্রাকে কৌশলে মাদকদ্রব্য বহন করে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে যেত। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত হেরোইন ও জব্দকৃত পাথর বোঝাই ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামী রনিকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris