রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহী নগরীর মার্কেট-রাস্তায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত

Paris
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : লকডাউন ও রমজান মাসকে সামনে রেখে রাজশাহীর বিপণিবিতান, কাঁচাবাজার ও নিত্যপণ্যের বাজারগুলোতে বাড়ছে ক্রেতা। নগরীর বাজারগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে মানুষের উপচে পড়া ভিড়। সোমবার সকাল থেকেই নগরীর রাস্তাগুলোতে ছিল যানজট। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ক্রেতারা ভিড় করছেন বিপণিবিতানগুলোতে। তবে কোনো স্থানেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সকলের মাস্ক ব্যবহারও নিশ্চিত করা যাচ্ছে না।

গতকাল সোমবার নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, নিউমার্কেট, কোর্টবাজার, মাস্টারপাড়া, গণকপাড়া, কাপড়পট্টি ও আলুপট্টিসহ গুরুত্বপূর্ণ এলাকার মার্কেট, শপিংমল ও শো-রুমগুলোয় ক্রেতার উপচেপড়া ভিড় দেখা যায়। কয়েকজন ক্রেতা জানান, সামনে কঠোর লকডাউন আসছে, সেসময় বাইরে বের হওয়ায় কঠোর বিধিনিষেধ থাকছে। সেজন্য তারা আগেভাগে জিনিসপত্র কিনে রাখছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদের আগে মার্কেটগুলো খোলা হবে কি-না এমন শঙ্কা থেকেও ক্রেতারা ঈদের কেনাকাটা করে রাখছেন।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ এবং রমজানের আগে মুহূর্তে তাদের বেচাকেনা বাড়ে। কিন্তু সাধারণ লকডাউনের কারণে গত কয়েকদিন তেমন কোনো ক্রেতা ছিলো না। আগামী বুধবার থেকে কড়াকড়ি লকডাউন আসবে এমন খবরের পর থেকে কয়েকগুণ ক্রেতা বেড়েছে। মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবং সকলকে সচেতন করতে কাজ করছে রাজশাহী জেলা প্রশাসন ও নগর পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। রাজশাহী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, জেলা প্রশাসন থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মার্কেটসহ সর্বত্র মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris