রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রোজা শুরু কবে জানা যাবে আজ

Paris
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

এফএনএস : বাংলাদেশে রমজান মাস কোনদিন থেকে শুরু হবে; জাতীয় চাঁদ দেখা কমিটি আজ মঙ্গলবার বৈঠক করে তা জানিয়ে দেবে। গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৩ এপ্রিল (আজ) রমজান মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া চাঁদ দেখার খবর সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করে জানানোর অনুরোধ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এদিকে সৌদি আরবে রমজানের চাঁদ রোববার দেখা না যাওয়ায় আজ মঙ্গলবার থেকে রোজা শুরু করবেন দেশটির মুসলিমরা।


আরোও অন্যান্য খবর
Paris